২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা মসজিদ স্থলবন্দর নির্ধারিত রাজস্ব আয় অর্জনে ব্যর্থ

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ এ বছর নির্ধারিত রাজস্ব আয় অর্জনে ব্যর্থ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 12:31 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বন্দর সূত্রে জানা গেছে, সোনমসজিদ স্থলবন্দরে নতুন নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা করেও রাজস্ব আয় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০০৪-০৫ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল একশ’ ৮৩ কোটি টাকা। কিন্তু রাজস্ব আয় হয়েছে একশ’ ২৪ কোটি ২৮ লাখ ৯৬ হাজার টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৮ কোটি ৭১ লাখ ৩ হাজার টাকা এবং ২০০৩-০৪ অর্থবছরের তুলনায় ২৭ কোটি ২১ লাখ ৯৮ হাজার টাকা কম। ২০০৩-০৪ অর্থ বছরে এই বন্দরেই রাজস্ব আয় হয়েছিল একশ’ ৫১ কোটি ৫০ লাখ ৯৪ হাজার টাকা।

প্রতিকুল পরিবেশ, বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয়ের অভাব, বিভিন্ন সংস্থা কর্তৃক হয়রানিকেই রাজস্ব আয় কমে যাওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্ট সূত্র দায়ি করেছে।

এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের নিয়মনীতিকে উপেক্ষা করে হিলি, বুড়িমাড়ি, ভোমরা, বেনাপোল বন্দরগুলোতে বেশি সুযোগ সুবিধা দেওয়ায় আমদানিকারকরা সোনামসজিদ বন্দর ছেড়ে ওই সব বন্দর দিয়ে পন্য আমদানি করতে বেশি আগ্রহী।

১৯৯২ সালে সোনা মসজিদ স্থলবন্দর চালু হওয়ার পর থেকে বিগত বছরগুলোতে বিপুল পরিমাণ রাজস্ব আয় অর্জিত হলেও বন্দরের অবকাঠামোর কোনও উন্নতি হয়নি।