২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে আতংক

লন্ডনে বৃহস্পতিবার সকালে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় সেখানে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 10:14 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

এ ঘটনার সাথে আল কায়েদা সম্পৃক্ততা স্বীকার করায় সেখানকার মুসলিম বাঙালিরা আতঙ্কের মধ্যে রয়েছে।

এছাড়াও দেশে ল-ন প্রবাসীদের স্বজনররাও উদ্বিগ্ন রয়েছেন। অনেকের পক্ষেই তাৎক্ষণিক যোগাযোগ করে স্বজনদের খোঁজ নেয়া সম্ভব হয়নি।

ব্রিটেনের গ্রিনউইচ বিশ্ববিদ্যালয়ের এমএসসি শিক্ষার্থী আলী ইমাম চৌধুরী জানান, আমারা এর প্রকৃত চিত্র এখনও দেখিনি, তবে এখন মুসলিম ইস্যু নিয়ে কথা উঠবে। আমরা সেই ব্যাপারে ভীত।

প্রবাসী ইমরান জানান, ব্যস্ততম লন্ডন স্ট্রিট এখন পুরোপুরি ফাঁকা শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে। আমারা রীতিমত আতঙ্কিত। আমরা লন্ডনের আকাশে অনেকগুলো হেলিকপ্টারের আনাগোনা দেখছি।

ইমরান থকেন বাংলা টাউন নামে পরিচিত ব্রিকলেন স্টেশনের কাছে অ্যাল্ডগেট থেকে এক কিলোমিটার দুরে শেডওয়েলে। নিরাপত্তা কর্মীরা ব্রিকলেনকে ঘিরে রেখেছে। সেখানে ১৫০ টি ব্যবসায়িক স্টোরের মালিক বাঙালি।

ইমরান আরও বলেন, যে হসপিটালে  আমি কাজ করি সেখানে প্রচুর আহত ব্যক্তিদের নিয়ে আসা হচ্ছে।

লুটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াসির হেলালী কাজ করেন লিভারপুল স্ট্রিটে যেখানে অপর একটি বোমা বিস্ফোরিত হয়েছে।

তিনি বলেন, আমি যখন রাস্তায় হাটছিলাম তখন আমার বাসা থেকে একটি ফোন এলো এবং আমাকে দ্রুত বাসায় যেতে বলা হল।

পূর্ব লন্ডনের ব্যবসায়ী ও  ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সাবেক রিপোর্টার তানভির মাহমুদ জানান, আমরা বাঙালীরা এখন পুলিশি চাপের কথা ভেবে চিন্তিত। কেননা যুক্তরাজ্যে বসবাসকারী বেশিরভাগ বাঙালীরাই মুসলিম।

হোয়াইট চ্যাপেলের কলাপাতা প্রতিষ্ঠানের বিষন্ন মালিক জানান, আমি নিশ্চিত এখন থেকে কোনো ব্রিটিশ আমার রেস্টুরেন্টে আসবে না।

অন্যদিকে দেশে ল-ন প্রবাসিদের স্বজনরা উদ্বিগ্ন রয়েছেন। নটিংহিলে বসবাসকারি শুভ’র বোন আনিকা মাহজাবিন ঢাকায় বললেন, আমরা ভাইয়ার সাথে যোগায়োগ করতে পারিনি। আমরা খুব উদ্বেগে রয়েছি।