২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতের আঁধারে ঢাবিতে গাছ কাটায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার রাতে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এক ডজনেরও বেশি গাছ কেটে ফেলেছে। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্ষুদ্ধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা অভিযোগ করেছে, শিক্ষার্থীরা যাতে একসঙ্গে গল্প করতে না পারে, সে জন্যেই কর্তৃপক্ষ গাছ কেটে ফেলেছে।

তারা জানায়, কর্তৃপক্ষের এ ধরনের কাজ মোটেই পরিবেশবান্ধব নয়।

তবে কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। তারা জানান, কলা ও সমাজ বিজ্ঞানের উচ্চতর গবেষণা কেন্দ্রের জন্যে ওই জায়গার প্রয়োজন ছিল। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বলেন, উচ্চতর গবেষণা কেন্দ্র নির্মাণের জন্যে এটিই উপযুক্ত জায়গা।

পরিবেশের ক্ষতি সম্পর্কে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সবুজায়নের জন্যে ওই জায়গার চারপাশে কর্তৃপক্ষ খুব শিগগির প্রচুর গাছ লাগাবে।

গাছ কাটার প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে।