২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে হামলার দায়িত্ব স্বীকার করেছে একটি ইসলামী গ্রুপ

ইরাক ও আফগানিস্তানে বৃটেনের ভূমিকার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার লন্ডনে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে একটি ইসলামী গ্রুপ। তারা নিজেদেরকে ইউরোপে আল কায়দার গোপন সংগঠন হিসেবে উল্লেখ করে এ হামলার দায়িত্ব স্বীকার করে। খবর বিবিসি’র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

তবে তাৎক্ষণিকভাবে এই বার্তার গ্রহণযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ইসলামী জঙ্গীদের জনপ্রিয় একটি ওয়েবসাইটে প্রচারিত ওই বার্তায় ইতালি ও ডেনমার্কে নতুন হামলার হুমকি দেয়া হয়।

বার্তায় বলা হয়, ইসলামী জাতি উল্লাস কর। আরব বিশ্ব উল্লাস কর। ইরাক ও আফগানিস্তানে বৃটেনের গণহত্যার জবাবে সেদেশের ইহুদি ক্রসেডর শাসকের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার সময় এসেছে।

এতে আরও বলা হয়, সাহসী মুজাহেদিনরা লন্ডনে প্রশংসনীয় আক্রমণ চালিয়েছে এবং বৃটেনের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই এখন ভীতিকর অবস্থা বিরাজ করছে।

‘আমরা বারবার ব্রিটিশ সরকার ও জনগণকে সতর্ক করে দিয়েছিলাম। এ হামলা চালিয়ে আমাদের মুজাহেদিনরা তাদের সামর্থের প্রমাণ দিয়েছেন। এর মাধ্যমে আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলাম’।

বার্তার শেষদিকে বলা হয়, আমরা ডেনমার্ক ও ইতালি সরকারসহ সকল ক্রসেডর সরকারকে সতর্ক করে দিতে চাই যে তারা যদি ইরাক ও আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার না করে তবে তাদেরকেও একই পরিনতি ভোগ করতে হবে।