২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৬ পুলিশকে স্ট্যান্ড রিলিজ

ছিনতাইয়ের অভিযোগে যশোরের বেনাপোল পোর্ট থানার ছয় পুলিশ কনস্টেবলকে বৃহস্পতিবার দুপুরে স্ট্যা- রিলিজ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 08:01 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

থানার দুর্গাপুর মোড থেকে ২ জুলাই সকালে পুলিশ কনস্টেবল রমেশ (নং-৯১৬), ইসমাইল (৭৯৪), রব (৬৮৫), ছোট জাহাঙ্গীর (৩৮২), বড় জাহাঙ্গীর (৯২৮) এবং জহিরুল (নং ৬৭১) ভারতগামী এক মহিলাসহ তিনজনের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

এ বিষয়ে স্থানীয়, আঞ্চলিকসহ জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ায় ঊধ্বর্তন মহলের টনক নড়ে। যশোরের পুলিশ সুপার দু’দফায় পোর্ট থানার ওসিকে এ ব্যাপারে তলব করেন। ওসি মোস্তফা কামাল বিডিনিউজের কাছে প্রথম দফায় বিষয়টি না জানার কথা বললেও এখন সাংবাদিকদের বলছেন ভিন্ন কথা। এখন তিনি বলছেন, যাদের কাছ থেকে ছিনতাই হয়েছে, তাদের পাওয়া যাচ্ছে না। তাই ঘটনা প্রমাণ করা দুরূহ।

তবে এসপি’র কাছে পাঠানো প্রতিবেদনে তিনি জাহাঙ্গীর (কং-৯২৮) ও জহিরুল (কং-৬৭১) ছাড়া অন্যদের আচরণ ভাল নয় বলে জানান। এর ব্যাপারে ডিআইজি (খুলনা রেঞ্জ) নূর মোহাম্মদ সাংবাদিকদের জানান, সকলের সহযোগিতা পেলে তিনি অবশ্যই দোষিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন।