২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরের ঢাকা - নাটের মহাসড়কের গুরুদাসপুর উপজেলার কাশিকাটায় বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৪৫ জন আহত হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 05:36 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

পুলিশ জানায়, সকাল ১১ টার দিকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাসের (ঢাকা-চ-৩৮৩৯) চাকায় বিস্ফোরণ ঘটলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লুৎফুর রহমান (২৮) এবং তাইজুল (৪০) নিহত হয়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৬ জনকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।