২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাকে বাণিজ্যিক পণ্য হতে দেয়া হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা অবকাঠামোর চেয়ে প্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থাপনা এবং মানসম্পন্ন  একাডেমিক পরিবেশ উন্নত ফলাফলের জন্য সহায়ক, বৃহস্পতিবার শিক্ষা সপ্তাহ ২০০৫ এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী ড. এম. উসমান ফারুক এমপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 03:15 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

মন্ত্রী  শিক্ষার্থীদের মেধা  বিকাশে  প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের দায়িত্বের কথা বলেন। তিনি  বলেন, বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গুণগত মান সংরক্ষণে সরকার আন্তরিক ।

তিনি আরও বলেন, শিক্ষাকে বাণিজ্যিক পণ্য হতে দেয়া যায় না ।  আগামী প্রজন্ম ও সমৃদ্ধ বাংলাদেশ  গড়ার প্রত্যয়ে দক্ষ জনসম্পদ তৈরীতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে হবে।

অনুষ্ঠানে  অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ঢাকা শিক্ষাবের্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ওবায়েদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় ব্যবস্থাপনা অনুষদের ডীন প্রফেসর সিরাজুল ইসলাম, আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ অবদুল হালিম পাটোয়ারী।

এছাড়া আইডিয়াল কমার্স কলেজ কতৃক আয়োজিত সপ্তাহব্যাপী  এ কর্মসুচির সমাপনী  অনুষ্ঠানে  মন্ত্রী  বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।