২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে চরমপন্থিদের হাতে পুলিশের সোর্স খুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামে চরমপন্থিদের হাতে বুধবার রাতে খুন হয়েছে পুলিশের সোর্স মশিউর রহমান। পুলিশ বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 03:44 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

পুলিশ সূত্র জানায়, বগুড়া বাজারের নিজ মুদি দোকান বন্ধ করে রাত নয়টায় বাড়ি ফেরার পথে মশিউরকে চরমপন্থিরা আটক করে পার্শ্ববর্তী মাঠের খাল পাড়ে নিয়ে কুপিয়ে হত্যা করে তার লাশ ফেলে রেখে যায়।

এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।