২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধে সৌদি যুবকদের অংশগ্রহণের ব্যাপারে সতর্কতা

ইরাক যুদ্ধে সৌদি যুবকরা যাতে অংশ না নেয়, সেজন্য সৌদি আরবের এক সিনিয়র কর্মকর্তা বুধবার সর্তক করে দিয়েছেন। তিনি ব্যাখা করে বলেন, ইরাকে যে বন্দুক যুদ্ধ চলছে তা মুসলমানদের বিপক্ষে ভিন্ন মতাবলম্বিদের বিরোধ নয়। সেখানে কয়েকটি গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে মাত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 01:45 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

সৌদি আরবের উচ্চতর বিচার বিভাগীয় পরিষদের চেয়ারম্যান শেখ সালেহ আল লোহাইদান রিয়াদের দৈনিক পত্রিকা ওকাজ-এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, “ইরাকে অপরাধমূলক কর্মকান্ডে অংশ নেওয়াকে নৈতিকভাবে বখনও সমর্থন দেওয়া যায় না। রক্তক্ষয়ী এ সংঘর্ষে ছেলেরা যাতে অংশ নিতে আগ্রহী না হয় সেজন্য মা-বাবার উচিৎ তাদেরকে নিরুৎসাহিত করা।”

তিনি বলেন, “ইরাকে যে আগুন নিয়ে খেলা চলছে, তা বন্ধ করতে জনগণকে এগিয়ে আসতে হবে। এ গৃহযুদ্ধের  বিস্তার রোধ এবং অবসানের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”