টেংরাটিলা দুর্ঘটনায় মাত্র এক শতাংশ গ্যাস পুড়বে, নাইকোর দাবি
কানাডীয় নাইকো রিসোর্সেস বুধবার দাবি করেছে টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাসফিল্ডের অগ্নিকা-ে মোট গ্যাসের মাত্র এক শতাংশ পুড়ে যাবে।
গত ২২ জুন গ্যাসক্ষেত্রটিতে অগ্নিকা- ঘটে ।
নাইকো রিসোর্সেস বাংলাদেশ’র প্রেসিডেন্ট কাসিম শরিফ এক বিবৃতিতে বলেন, গ্যাসক্ষেত্রটি থেকে উৎপাদন শুরু হলে ক্ষতির পরিমান সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হবে।
গ্যাসক্ষেত্রটির মোট রিজার্ভের পরিমান সম্পর্কে এ পর্যন্ত দু রকম তথ্য পাওয়া গেছে। একপক্ষ বলছে মোট রিজার্ভ ১১৫ বিলিয়ন ঘনফুট। অন্যদিকে আরেক পক্ষ এর পরিমান ২৩২ বিলিয়ন ঘনফুট বলে দাবি করছে।
গত ৭ জানুয়ারি গ্যাসক্ষেত্রটিতে সংঘটিত প্রথম বিষ্ফোরণের পর তদন্ত কমিটির হিসেবে ১ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে যায়। কেউ কেউ অবশ্য ক্ষতির পরিমান ১০ বিলিয়ন ঘনফুট বলছেন।
বর্তমান দুর্ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে আনতে একটি রিলিফ কূপ খনন প্রয়োজন যার জন্য রিগ স্থানান্তরের কাজ চলছে।
উভয় বিষ্ফোরণের ক্ষেত্রেই আগুন নিয়ন্ত্রণে আনার যাবতীয় খরচ নাইকো বহন করছে।
রিগের প্রথম অংশটি বুধবার টেংরাটিলার দুর্ঘটনাস্থলে পৌঁছাবে বলে জানিয়েছেন নাইকোর প্রেসিডেন্ট।
তিনি বলেন, রিলিফ কূপ খননের কাজে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে নাইকো বাপেক্স-এর সাথে কাজ করছে।
কাসিম শরিফ জানান, গত মঙ্গলবার রাত থেকে রিলিফ কূপ থেকে অগ্নি উদগিরণ বন্ধ রয়েছে। এরপর রিলিফ কূপের পূর্ব দিকের উপরিতলে গ্যাস চলে আসে, ফলে দুটো নিুচাপের সৃষ্টি হয়।
নাইকো প্রেসিডেন্ট আরো বলেন, রিলিফ কূপ থেকে গ্যাস বের হতে শুরু করে আবার বন্ধ হয়ে যায়, এমন একটি অবস্থা চলছে। গ্যাস উদগিরণের পরিমান উল্লেখযোগ্য হারে কমেছে বলে আমরা লক্ষ্য করছি। প্রথমবার দুর্ঘটনা ঘটেছিলো যে কূপটিতে সেখানে স্বাভাবিক কর্মকা-ের কোনই পরিবর্তন হয়নি বলে জানান তিনি।
