২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নালিতাবাড়ি পুলিশ হত্যা মামলায় ১৫ নেতা-কর্মী জেল হাজতে

শেরপুরের নালিতাবাড়িতে পুলিশ কনস্টেবল আশরাফ সিদ্দিকী হত্যা মামলার আসামি নালিতাবাড়ি থানা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

হাইকোর্টের নির্দেশে তারা শেরপুরের জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

বিরোধী দলের ডাকে ৬ ফেব্রুয়ারি হরতাল চলাকালে নালিতাবাড়ি বাজারে হরতালকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আশরাফ সিদ্দিকি নিহত হন।