২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ কর্মশালার উদ্বোধন বৃহস্পতিবার

টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী পর্ব বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় মোহাম্মদপুরের ইকবাল রোডে মিউজিক ভিশন স্টুডিওতে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 06:24 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

অনুষ্ঠান নির্মাণ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান মিউজিক ভিশন দুমাসব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইলা মজুমদার। এতে তরুণ বংশীবাদক মুর্তজা কবির  মুরাদ সানাই ও বাঁশি বাদন এবং  বাউল পাগলা বাবুল  লালন গীতি পরিবেশন করবেন।