২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডার্টি ডজেন রাসায়নিক সম্পূর্ণ পরিহারের ওপর পরিবেশ মন্ত্রীর গুরুত্বারোপ

দেশের পরিবেশের জন্য বিশেষ করে কৃষি খাতে  ক্ষতিকর ১২ রাসায়নিক পদার্থ (ডার্টি ডজেন) যেগুলো স্থায়ী জৈব দুষণকারী (পপস) নামে পরিচিত সেগুলো থেকে দেশকে মুক্ত রাখার ওপর মন্ত্রীবর্গ গুরুত্বারোপ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 05:51 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বুধবার নগরীর আইডিবি মিলনায়তনে স্টকহোম কনভেনশনের আওতায় স্থায়ী জৈব দুষণ নিরসনে প্রণীত জাতীয় বাস্তবায়ন পরিকল্পনার (নিপ) খসরা নিয়ে আলোচনাকালে মন্ত্রীরা এ কথা বলেন।

ইউনাইটেড ন্যাশনস ডেভেলোপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এবং পরিবেশ বিভাগ যৌথভাবে দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন  করেন। খসরা প্রস্তাব চুড়ান্ত পর্যালোচনা করতে কর্মশালায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও মন্ত্রীগণ উপস্থিত ছিলেন।

বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেনপরিবেশ বিভাগের মহা পরিচালক খান মোহাম্মদ ইব্রাহিম হোসেন ।

কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ এবংয় ইউএনডিপির  সহকারি স্থানীয় প্রতিনিধি শিরিন কামাল সৈয়দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

রিসোর্স ফিউচার্স ইন্টারন্যাশনাল এর সিনিয়র এসোসিয়েটস ড. ভিক্টোর সান্তোরা এবং নিপ প্রকল্পে পপের জাতীয় প্রকল্প পরিচালক আফরিন আক্তার বাংলাদেশ নিপের খসরা নিয়ে আলোচনা করেন।

তরিকুল ইসলাম বলেন, দুষণমুক্ত পরিবেশ এবং জীব বৈচিত্রের মাধ্যমে দেশের ্ক্রমবর্ধমান জনগণের জন্য খাদ্য মজুদ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে পপগুলো সরিয়ে ফেলাএকান্ত প্রয়োজন।

পপ হলো একটি বিষাক্ত রাসায়নের গ্রুপ যা পরিবেশে দীর্ঘ সময় ধরে অবস্থান করে এবং স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। এ রাসায়নিক পদার্থগুলো ডার্টি ডজেন নামে পরিচিত।

শিরিন কামাল সৈয়দ বলেন, সরকারের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য সম্পর্কে সচেতন থাকাতে হবে যেগুলো খাদ্যের মাধ্যমে মানুষের শরীরকে ক্ষতি করে।

নিপ স্টকহোম কনভেনশনের আওতায় একটি প্রকল্প এবং ইউএনডিপির সহায়তা নিয়ে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এর অর্থায়ন করেছে ।

এ কর্মশালার লক্ষ সম্পর্কে প্রকল্প পরিচালক বলেন, স্টকহোম কনভেনশনের নীতিমালা মেনে চলতে বাংলাদেশের ক্ষমতা সৃষ্টি এবং তার সঠিক বাস্তবায়ন। এর মধ্যে থাকছে পপস বাস্তবায়ন পরিকল্পনার প্রথমিক প্রস্তুতি এবং রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা।

স্টকহোম কনভেনশনের মূল লক্ষ হলো পপস এর ক্ষতিকারক প্রভাব থেকে বিশ্ব মানব স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা।

১২ টি পপসের মধ্যে রয়েছে নয় ধরনের কীটনাশক, দুটি অনিচ্ছ্কাৃত ভাবে উৎপাদিত রাসায়নিক এবং অন্যটি বৈদ্যুতিক সরঞ্জামে ব্যবহৃত পলিক্লোরিনেটেড বাইফিনাইল।