বিশিষ্ট সংস্কৃতি কর্মী গণেশ গুহ পরলোকে
ফরিদপুর জেলার বিশিষ্ট সংস্কৃতি কর্মী, নাট্যকার, সাবেক ফুটবলার এবং ফরিদপুর জেলা পরিষদের প্রাক্তন হিসাব রক্ষক সুশীল কুমার গুহ ওরফে গণেশ গুহ বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, একছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার সন্ধ্যায় আম্বিকাপুর শ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবার কথা।
তার মৃত্যুতে ফরিদপুরের সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও ক্রীড়া সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছে।
