পটুয়াখালী সেতু উদ্বোধনের আগেই যান চলাচলের জন্য উন্মুক্ত
উদ্বোধনের আগেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পটুয়াখালী সেতু। মঙ্গলবার সকাল থেকেই সেতু দিয়ে চলাচল করছে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন।
সূত্র জানায়, সপ্তাহব্যাপী অবিরাম বর্ষন ও প্রবল জোয়ারের চাপে সোমবার রাতে পটুয়াখালী ফেরিঘাটের উত্তর পাশের বাইপাস রোড ভেঙ্গে যায়। ফলে বাইপাসের মাথায় ঢাকা, খুলনা, যশোর ও বরিশাল থেকে ছেড়ে আসা প্রায় ৫০টি গাড়ি যানজটে পড়ে ।
অপরদিকে, অনুরূপ যানজট লাগে পটুয়াখালী ফেরিঘাটের দক্ষিণ পাড়েও।
এ অবস্থায় কোনও উপায় না দেখে কর্তৃপক্ষ উদ্বোধনের আগেই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ মাসেই সেতুটি উদ্বোধন করবেন বলে জানা গেছে।
