২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রেন-টেম্পু সংঘর্ষে নিহত ১ আহত ১

ভৈরব থেকে চাঁদপুরগামী একটি লোকাল ট্রেন সিগনাল উপেক্ষা করে ক্রসিং-এ ঢুকে পড়া একটি টেম্পুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত এবং আরও একজন আহত হয়েছে। মঙ্গলবার পভারে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ভোর পৌনে ছয়টায় জেলার শাহরাস্তির দোয়াভাঙ্গা রেলক্রসিং দিয়ে স্থানীয় হাজী বেকারির একটি টেম্পু অতিক্রম করার সময় ট্রেনটির ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বেকারির সেলসম্যান মোঃ মজিবুর রহমান (৩২) নিহত হয় এবং টেম্পু চালক আবুল কাশেম (২৫) গুরুতর আহত হয়। আহত কাশেমকে শাহরাস্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল ক্রসিংয়ে গেইটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে।

জি.আর.পি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।