২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জৈব দূষণ রোধে জাতীয় নীতিমালার খসড়া চুড়ান্ত

জৈব দূষণ রোধে জাতীয় নীতিমালার খসড়া  চুড়ান্ত করা হয়েছে। সূত্র জানায়, বুধবার  সরকারের মন্ত্রী এবং বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় খসড়াটি মুল্যায়ন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 04:49 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

স্টকহোম কনভেনশান অনুযায়ী তৈরি খসড়াটি জাতীয়ভাবে বাস্তবায়ন উপলক্ষে ইউএনডিপি এ কর্মশালা আয়োজন করছে।  নগরীর শেরেবাংলা নগরস্থ আইডিবি ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

বন ও পরিবশে মন্ত্রী তরিকুল ইসলাম, কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আ ফ ম সারোয়ার কামাল এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি শিরিণ কামল কর্মশালায় উপস্থিত থাকবেন।

দুদিনব্যাপী এ কর্মশালার মূল লক্ষ্য টেকসই উন্নয়নে জাতিসংঘের স্টকহোম কনভেনশন অনুযায়ী জৈব দুষণ রোধ এবং এ ব্যাপারে নিরাপত্তা ও সুষ্ঠূ ব্যবস্থাপনা নিশ্চিত করা ।

২০০১ সালের ২৩ মে বিশ্ব মানব স্বাস্থ্য এবং পরিবশে রক্ষায় জৈব দুষণ রোধ সম্পর্কিত এ কনভেনশন ঘোষণা করা হয়।

বাংলাদেশ এ কনভেনশনে স্বাক্ষর করেছে।