২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লী চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্র আবার চালু করা হোক: বি. চৌধুরী

দরিদ্র মানুষের চিকিৎসায় ও গ্রামের সাধারণ মানুষকে সচেতন করার জন্য পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র আবার  চালু করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 04:44 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

মঙ্গলবার  বারিধারায় কেসি মেমোরিয়াল ক্লিনিক তথা বিকল্প ধারার কার্যালয়ে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে দলের সভাপতি অধ্যাপক  একিউএম বদরুদ্দোজা চৌধুরী এ কথা বলেন।

তিনি আরো বলেন,  বাংলাদেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষের চিকিৎসা জ্ঞান নেই। এ অবস্থায় পল্লী চিকিৎসক প্রয়োজন। তারা দ্রুত  পল্লী বন্ধু হিসেবে প্রাথমিক চিকিৎসা সেবা দিতে পারেন।

তিনি বলেন, তবে এসব চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে। এ ক্ষেত্রে সরকার পল্লী চিকিৎসক প্রশিক্ষণ প্রকল্পটি চালু না করলে ব্যক্তি উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র চালু করা যায়।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) এমএ হালিম, ডা.শাহাদাত হোসেন, অ্যাডভোকেট সাবেরা বেগম, পল্লী চিকিৎসক সোসাইটির মহাসচিব ডা. ইসাহাক শিকদার (বাচ্চু), সভাপতি ডা. গিয়াসউদ্দিন চৌধুরী প্রমুখ।

বক্তারা ১৯৭৮ সালে চালু হওয়া এবং ১৯৮২ সালে বন্ধ হয়ে যাওয়া প্রকল্পটি পুনরায়  চালু করার দাবি করেন।