২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে স্থুলতা রোধে ডিভাইসের উদ্ভাবন

ওষুধ কিংবা সার্জারি করেও যারা স্থুলতা এড়াতে পারছেন না, তাদের জন্য আশার আলো জাগিয়েছে ছোট্ট একটি ডিভাইস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 01:06 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সম্প্রতি যুক্তরাজ্যে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ ডিভাইসটি দেখতে অনেকটা দিয়াশলাইয়ের কাঠির মত।

পাকস্থলিতে সেট করে দেয়া ডিভাইসটি মস্তিষ্ককে ক্ষুধার সংকেত পাঠাতে বাধা দেবে। পেটে দানা-পানি কিছু না থাকলেও মনে হবে যেন এই মাত্র খেয়ে ওঠা হয়েছে।

সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে দেখা গেছে গত ১০ বছরে যুক্তরাজ্যে স্থুল পুরুষের হার বেড়েছে দুই-তৃতীয়াংশ, যেখানে স্থুল শিশুর হার ২০ শতাংশ।

যুক্তরাজ্যের ন্যাশনাল ওবেসিটি ফোরামের চেয়ারম্যান ডেভিড হাসলাম নতুন উদ্ভাবিত ডিভাইসটি বেশ ব্যয়সাপেক্ষ বলে উল্লেখ করেছেন।

পেটের চামড়ার ঠিক নিচেই ডিভাইসটি রাখা হবে। তাতে একটি প্রোগ্রাম সেট করে দেয়া হবে যা পাকস্থলির øায়ুতে সিগন্যাল পাঠিয়ে ক্ষুধার ইচ্ছেকে কমিয়ে দেবে।

ইতোমধ্যে যুক্তরাজ্যের মিডল্যান্ডে তিনজনের উপর পরীক্ষামূলকভাবে এটি বসানো হয়েছে। যদি এ পরীক্ষা সফল হয়, তবে যুক্তরাজ্যে ক্রমবর্ধমান স্থুলতা রোধ করতে তা হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।