২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউক টঙ্গীতে ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সোমবার টঙ্গীতে পাঁচশর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

পৌরসভা এবং মিলগেট এলাকায় এ অভিযান চালানো হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযান চলেছে বলে পুলিশ, রাজউক এবং স্থানীয় সূত্র জানিয়েছে।

পুলিশ সূত্র জানায়, রেস্তোরাঁ, চা-দোকান এবং গুদামঘরের মতো স্থাপনাগুলো উচ্ছেদের জন্যে বুলডোজার ব্যবহার করা হয়।

দখলকৃত সরকারি জমি খালি করে দেওয়ার জন্যে কর্তৃপক্ষ এর আগে দখলদারদের চিঠি দিয়েছিল।

কর্তব্যরত রাজউক কর্মকর্তারা জানান, উচ্ছেদ কাজ শুরুর আগে এলাকাবাসীকে সতর্ক করে মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল।

প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতিতে একজন ম্যাজিস্ট্রেট উদ্ধার কাজের নেতৃত্ব দেন।