এশিয়া মহাসড়ক ৩২টি দেশকে যুক্ত করবে, বাংলাদেশ এখনও চুক্তিতে স্বাক্ষর করেনি
এশিয়ার ৩২টি দেশকে সংয্ক্তু করতে আর্ন্তজাতিক মহাসড়ক নির্মাণের যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, সে সংক্রান্ত চুক্তিতে বাংলাদেশ, ফিলিপাইন, তুর্কেমেনিস্তান, সিঙ্গাপুর এবং উত্তর কোরিয়া এখনও স্বাক্ষর করেনি বলে কোরিয়া টাইমস’র একটি প্রতিবেদনে বলা হয়েছে।
সোমবার (জুলাই ৪) থেকে চুক্তিটি কার্যকর হওয়ার কথা।
এক লাখ ৪১হাজার কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়ক প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়কপথে জাপানের টোকিও থেকে তুরস্কের ইস্তাম্বুল পর্যন্ত ভ্রমণ করা যাবে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্যে এপ্রিলে সাংহাইএ অনুষ্ঠিত ইউনেস্কোর এক সভায় ২৭টি দেশ অনানুষ্ঠানিকভাবে পরিকল্পনাটির প্রতি সমর্থন জানিয়ে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে।
৩২টি দেশের সবারই নতুন রাস্তা নির্মাণের প্রয়োজন নেই। তবে মহাসড়কের জন্যে যে সড়কগুলো ব্যবহৃত হবে সেখানে সাইনপোস্ট বসাতে হবে। এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে ফেরি পারাপারের ব্যবস্থা থাকবে।
এ আঞ্চলিক মহাসড়ক নির্মাণের কাজ ২০১০ সালের মধ্যে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, উজবেকিস্তান, ভিয়েতনাম, শ্রীলংকা, মায়ানমার, কম্বোডিয়া এবং আজারবাইজান আনুষ্ঠানিকভাবে মহাসড়ক নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া ১৮টি দেশ অনানুষ্ঠানিকভাবে চুক্তিটির প্রতি সমর্থন দিয়েছে। বাংলাদেশ, ফিলিপাইন, তুর্কেমেনিস্তান, সিঙ্গাপুর এবং উত্তর কোরিয়া এখনও এতে স্বাক্ষর করেনি।
