২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ আমেরিকান টোবাকো’র বনায়ন কর্মসূচির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার থেকে বিনামূল্যে চারা বিতরণ শুরু

ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলাদেশ তাদের বনায়ন কর্মসূচির ২৫ বছর পূর্তি পালন করতে যাচ্ছে মঙ্গলবার। এ উপলক্ষ্যে পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম বিনামূল্যে গাছের চারা বিতরন কর্মসূচির উদ্বোধন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 05:28 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলগেট সংলগ্ন কোম্পানির নিজস্ব নার্সারি থেকে ১০ প্রজাতির ঔষধি, বনজ ও ফলজ চারা আগামী ৫ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে বিতরন করা হবে।

দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি ১৯৮০ সাল থেকে রাজধানী ঢাকাসহ রংপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে এ পর্যন্ত চার কোটি গাছের চারা রোপন ও বিতরণ করেছে। বনায়নের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ আামেরিকান টোবাকো কোম্পানি ১৯৯৩ সালে তৃতীয়, ১৯৯৯ ও ২০০৩ সালে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রথম পুরস্কার লাভ করে।