ভারতে সংবাদপত্রের সার্কুলেশন ১৫ কোটির বেশি
ভারতের প্রেস কাউন্সিল জানিয়েছে, সেদেশে সংবাদপত্রের মোট সার্কুলেশন ১৫ কোটির ওপরে। মহিশুরে কর্নাটক প্রেস একাডেমি আয়োজিত জেলা পর্যায়ের পত্রিকাগুলোর সম্পাদক ও মালিকদের এক সম্মেলনে ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ তথ্য জানান।
প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি জিএন রায় বলেন, একশটিরও বেশি ভাষায় ভারত থেকে সংবাদপত্র প্রকাশিত হয়। বর্তমানে এগুলোর মোট সার্কুলেশন ১৫ কোটির ওপরে।
ভারতে স্বাধীনতার পর সাক্ষরতার হার ছিল শতকরা প্রায় ১৭ ভাগ। আর ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী তা বেড়ে দাঁড়ায় শতকরা ৬৬ ভাগে।
