গুলশান থেকে বিপুল পরিমান বিদেশী মূদ্রাসহ ১ জন আটক
রাজধানীর গুলশান থানা পুলিশ সোমবার সকালে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে বিপুল পরিমান সৌদি রিয়াল ও পাউন্ডসহ এক ব্যক্তিকে আটক করেছে।
গুলাশান থানার ওসি নূরে আলম সিদ্দিকী বিডিনিউজকে জানান, উদ্ধারকৃত বিদেশী মূদ্রা বাংলাদেশী টাকায় প্রায় ৭৮ লাখ টাকা।
তিনি জানান, পুলিশ গুলশান শুটিং ক্লাবের সামনে সন্দেহবশত একটি সিএনজিতে তল্লাসী চালিয়ে ওই পরিমান মূদ্রা আটক করে। মূদ্রা রাখার দায়ে জিএনজি আরোহী রকিব সিদ্দিকী নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
জানা যায়, পুলিশ মূদ্রাগুলোর উৎস সম্পর্কে রকিব সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ করছে।
