বিভিন্ন মেয়াদি ট্রেজারি বিলের নিলামের ফলাফল প্রকাশিত
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন মেয়াদী ট্রেজারি বিল এর ২৭তম নিলাম রোববার অনুিষ্ঠত হয়।
২৮ দিন, ৯১ দিন, ১৮২ দিন, ৩৬৪ দিন ও দুই বছর মেয়াদী নিলামগুলোর মধ্যে ২৮ দিন ও ১৮২ দিন মেয়াদী বিলের জন্য যথাক্রমে ৮১৮ দশমিক ২০ কোটি টাকা ও দশমিক ১০ কোটি টাকাসহ মোট ৮১৮ দশমিক ৩০ কোটি টাকার দরপত্র পাওয়া যায়। এর মধ্যে শুধু ২৮ দিন মেয়াদী বিল এর ৮১৮ দশমিক ২০ কোটি টাকার দরপত্র গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রের অন্তর্নিহিত বার্ষিক আয় হারের সীমা ছিল শতকরা ছয় দশমিক ৫৯ থেকে ছয় দশমিক ৬৫ ভাগ।
১৮২ দিন মেয়াদি বিলের জন্য প্রাপ্ত দরপত্রটি গৃহীত হয়নি। ৯১ দিন, ৩৬৪ দিন ও দুই বছর মেয়াদি বিলের জন্য কোন দরপত্র পাওয়া যায়নি।
চলতি সপ্তাহে মোট চার শ’ ৪৩ দশমিক ৮০ কোটি টাকার বিল পরিশোধিত হবে। এছাড়াও এ সপ্তাহে ট্রেজারি বিলসমূহের নিট ইস্যুর পরিমাণ তিনশ’৭৪ দশমিক ৪০ কোটি টাকা বৃদ্ধি পাবে।
