ডঃ আলীনূর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর
ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক ডঃ আলীনূর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ।
ইবি উপাচার্য অধ্যাপক ডঃ এম রফিকুল ইসলাম রোববার ডঃ আলীনূর রহমানকে এক বছর জন্য প্রক্টর হিসেবে নিয়োগ দেন।
সাবেক প্রক্টর ডঃ ইমতাজ হোসেন রোববার দুপুরে প্রক্টর অফিসে অনুষ্ঠিত এক সভায় তার দ্বায়িত্ব হস্তান্তর করেন।
