ঝিনাইদহে একজনকে জবাই করে হত্যা করেছে চরমপন্থিরা
ঝিনাইদহ সদর উপজেলার নাতকু-ু গ্রামে শনিবার রাতে চরমপন্থিরা আজিজুর রহমান ওরফে সাগর (৩৭) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে।
পুলিশ জানায়, রোববার সকালে স্থানীয়রা গ্রামের রাস্তার উপর সাগরের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত সাগর নিষিদ্ধ ঘোষিত বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য ছিল। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ দলের ক্যাডাররা তাকে অন্য কোন স্থানে খুন করে গ্রামে লাশ ফেলে রেখে যায়।
এ ব্যাপারে ঝিনাইদহ থানায় মামলা হয়েছে।
