২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪২ কেজি খাবার খেয়ে নিজের রেকর্ড ভঙ্গ

ভোলার আলোচিত খাদক ফিরোজ ঠাকুর শনিবার দুপুরে ৪২ কেজি খাবার খেয়ে নিজের গড়া রেকর্ড ভেঙ্গেছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বোরহানউদ্দিনের হিসাব রক্ষণ কর্মকর্তা ফিরোজ ঠাকুর  চৌধুরী পরিবারের বিশেষ অমন্ত্রণে মনপুরায় আসেন। সেখানে উপস্থিত ছিলেন মনপুরার ইউএনও জয়নাল আবেদিনসহ প্রায় ২০০ অতিথি।

ছয় ফুট দীর্ঘ হালকা পাতলা গড়নের  ফিরোজ ঠাকুর দুপুর দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত একাধারে ১০ কেজি মুরগীর মাংস, ১৫ কেজি খাসির মাংস, ৩ কেজি পোলাও, ১০ কেজি টক দই, দুই লিটার আরসি কোলা এবং দুই কেজি ভুনা ডাল সাবাড় করেন।

এর আগে বোরহানউদ্দিন পৌর বাজেট অনুষ্ঠানে প্রায় একই পরিমাণ খাবার খেয়ে স্থানীয়ভাবে খাদক ঠাকুর উপাধি পেয়েছিলেন।