খেঁজুর হত্যার শুনানী ১২ জুলাই
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক ও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমীর ড. আসাদুল্লাহ আল গালিব ও তার সহযোগীকে রানীনগর থানার চরমপন্থী ইদ্রিস আলী খেঁজুর হত্যা মামলায় শনিবার মিস কেস করে নওগাঁ জজ আদালতে জামিনের আবেদন করা হয়েছে।
বিচারক ফজলুর রহমান জামিন আবেদন গ্রহণ করে আগামী ১২ জুলাই জামিন শুনানীর তারিখ ধার্য্য করেছেন। একই দিন নওগাঁ ষ্পেশাল ট্রাইবুনাল জজ আদালতে পোরশা ব্র্যাক অফিসে বোমা হামলা মামলায় তাদের শুনানীর তারিখ রয়েছে।
