২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বাধীন সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী জোটের ডাকা দুই দিনব্যাপী ধর্মঘটের প্রথম দিনটি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 03:43 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী শাম্মী আক্তার হ্যাপি নিহত হওয়ার পর বিরোধী ছাত্র সংগঠনগুলোর নেত্কর্মীদের ওপর জাতীয়তাবাদী ছাত্রদলের হামলাকারীদের বিচারের দাবিতে বিরোধী ছাত্র সংগঠনগুলো এ ধর্মঘট আহবান করে।

তারা হামলাকারীদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচার দাবি করেছে।

ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ের কোন ক্লাস হয়নি। সকল পরীক্ষা আগেই স্থগিত করা হয়।

ধর্মঘটের সমর্থনে ছয় ছাত্র সংগঠন ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে। তবে কোন সহিংস ঘটনা  ঘটেনি।

সমাবেশে বাংলাদেশে ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর, ছাত্রলীগ (জাসদ) সভাপতি শরিফুল কবির স্বপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তাদের দাবি মেনে নেয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।