২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুষ্টি বিষয়ক দুদিন ব্যাপী আর্ন্তজাতিক সিম্পোজিয়াম রোববার শুরু হচ্ছে

‘প্রফেসর কামালউদ্দিন আহমেদ: ক্রিয়েটিং এন্ড ট্রান্সলেটিং নিউট্রিশন এন্ড বায়োকেমিক্যাল সাইন্স ফর দ্যা বেনিফিট অব ম্যানকাইন্ড’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম রোববার থেকে ঢাকায় শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বিজ্ঞানী অধ্যাপক কামালউদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। অধ্যাপক কামালউদ্দিন বাংলাদেশে  বায়োকেমিস্ট্রি এবং নিউট্রিশন শিক্ষার প্রবর্তন করেন এবং তিনি প্রথম ল্যাথারিজম রোগ নিরাময়ে ভিটামিন সি’র অবদান উদ্ভাবন করেন।

আইসিডিডিআরবি এবং অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ ট্রাস্ট যৌথভাবে হোটেল শেরাটনে এ সিম্পোজিয়ামের আয়োজন করছে। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজুদ্দিন আহম্মেদ সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন।

অধ্যাপক কামালউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং ফার্মেসী এবং ইন্সটিটিউট অব নিউট্রিশন এন্ড ফুড সাইন্স এর প্রতিষ্ঠাতা।