২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল সরকারি মহিলা কলেজ হোস্টেলের মিল চার্জ বৃদ্ধি, প্রতিবাদে বিক্ষোভ ও ভাংচুর

বরিশাল সরকারি মহিলা কলেজের আবাসিক ছাত্রীরা মিল চার্জ বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রাতে হোস্টেল সুপারের পদত্যাগ দাবি করে কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 10:48 AM

Updated : 26 Apr 2022, 05:49 PM

সূত্র জানায়, কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের না জানিয়ে হঠাৎ করে মিল চার্জ  ২২ টাকা থেকে ২৫ টাকায় উন্নীত করে।

আবাসিক ছাত্রীরা মিল চার্জ বৃদ্ধির প্রতিবাদ জানালে হোস্টেল সুপার সহদেব চন্দ্র রায় ছাত্রীদেরকে হোস্টেল ত্যাগের নির্দেশ দেন।

এর ফলে ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে এবং ক্যাম্পাসে ভাংচুর চালায়।

এ ব্যাপারে হোস্টেল সুপার সহদেব চন্দ্র রায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তাকে পাওয়া যায়নি।