যৌতুকের কারণে স্ত্রী হত্যার দায়ে বরিশালে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
বরিশালে যৌতুকের কারণে স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত স্বামী নজরুল ইসলামকে বৃহস্পতিবার মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন ভোলার অতিরিক্ত দায়রা জজ এস এম সোলায়মান।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৯ জুলাই ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামের নজরুল ইসলাম যৌতুকের দাবিতে স্ত্রী লাইজু বেগমকে (২০) পিটিয়ে হত্যা করে।
এ ব্যাপারে লাইজুর ভাই বাদি হয়ে ভোলা সদর থানায় মামলা দায়ের করেন।
