বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য দুবাইয়ে ইসলামী ব্যাংকের সেমিনার
বিশ্ব বাণিজ্যের তথ্য এবং ঝুঁকি ব্যবস্থাপনার সমাধানের জন্য ডান এন্ড ব্রাডস্ট্রিট এসএএমই প্রতিষ্ঠানের রয়েছে বিশাল ভূমিকা। অর্থনৈতিক উন্নয়নে ইসলামিক ব্যাংকিং’র গুরুত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে এর সেবা প্রদানের ওপর আলোকপাত করার জন্য এই প্রতিষ্ঠান বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে আয়োজন করেছিল এক সেমিনারের।
বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশনের অঙ্গ সংগঠন দক্ষিণ এশীয় ব্যবসায়ী উন্নয়ন ফ্যাসিলিটি (এসইডিএফ)-এর পক্ষ থেকে দুবাইয়ে গত ২৩-২৮ জুন পর্যন্ত বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য এই সেমিনারের আয়োজন করা হয়েছিল। সপ্তাহব্যাপী এই সেমিনারে ইসলামী ব্যাংকের বিভিন্ন আঙ্গিক, শরিয়া নিয়ম-নীতি অনুযায়ী বিভিন্ন আইন-কানুন ও কার্যপ্রণালী বিধির ওপর আলোকপাত করা হয়, যা কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শকদের তদন্তের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
সুপ্রতিষ্ঠিত অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিখ্যাত বক্তারা ইসলামী ব্যাংকিং পদ্বতির বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। ইসলামের অর্থনৈতিক দর্শন , রিবা’র নিষেধাজ্ঞা, সুদ, ঋণ মূলধন বনাম ঝুঁকিপূর্ণ মূলধন, ইসলামী ব্যাংকের অগ্রযাত্রা, মুদারাবা (তহবিল ব্যবস্থাপনা), মুসারাকা (যৌথ উদ্যোগ), মুরাবাহা (লাভসহ বিক্রি), ইসতিসনা (অনুন্নয়ন সম্পদের বিক্রি), সালাম (অবিকশিত মালামালের বিক্রি), ইজারা (লিজ), সুকুক (ইসলামী বন্ড) এবং সানাদিক (ইসলামী তহবিল) নিয়ে সেমিনারে আলোচনা করা হয়।
ডান এন্ড ব্রাডস্ট্রিট এসএএমই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী রাজেস মিরচান্দানি বলেন, ইসরামী ব্যাংকিং-এর উদ্দেশ্যপূরণ এবং প্রসারে তার প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ।
