২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাজ্য

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং ধর্মীয় সংখ্যালঘুদের হয়রানি ও নির্যাতনের অভিযোগ নিয়ে বুধবার যুক্তরাজ্যের লর্ড সভায় উদ্বেগ ব্যক্ত করা হয়েছে। লর্ড অ্যাভেবিউরি বিশেষ এই বিতর্কের আয়োজন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শফিক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

এতে লিবারেল ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্ট ও লর্ডসভার উপনেতা লর্ড নভনিত ধোলাকিয়া বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হয়রানির ফলে তাদের (হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও আহমেদিয়া) ধর্মচর্চার স্বাধীনতায় এর মারাত্মক প্রভাব পড়ছে।

রোববার হিন্দুস্তান টাইমস এ খবর পরিবেশন করে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী আলেকজান্দার বলেন, ‘আমরা বাংলাদেশের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলার বিষয়টি নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। এ ব্যাপারে দোষীদের বিচারের জন্য বাংলাদেশ সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

তিনি ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাতে ধর্মীয় হয়রানি ও অসহিষ্ণতার বিষয়টি উত্থাপন করেন বলে উল্লেখ করেন।

এছাড়াও তিনি আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা ও ভীতি প্রদশর্নের ওপর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাউটস ওয়াচ-এর প্রতিবেদনের কথা উল্লেখ করেন। ওই প্রতিবেদনে খতমে নব্যুয়ত এর আহমদিয়া মসজিদ আক্রমন এবং কয়েকজন আহমদিয়াকে মারধর ও হত্যাসহ ভয়-ভীতি প্রদর্শনের কথা বলা হয়েছে।

প্রতিবেদনে আহমদিয়া বিরোধী সহিংসতা দমাতে ব্যর্থ হওয়ায় এবং তাদের প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় সরকারের নিন্দা করা হয়।

বাংলাদেশের হাইকোর্ট সাময়িকভাবে আহমদিয়া প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা বাতিলের রায় দিলে সরকার পক্ষ থেকে জানানো হয় যে, মৌলবাদীদের শান্ত করতে এবং আহমাদিয়া মসজিদ রক্ষা করতেই তারা এ সিদ্ধান্ত নেয়।