বাংলাদেশ মায়ানমার মৈত্রী সড়কের কাজ শুরু হচ্ছে আগামী বছর
বাংলাদেশ মায়ানমার মৈত্রী সড়কের কাজ দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর ২০০৫-০৬ অর্থ বছর থেকে শুরু হতে পারে।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বুধবার জাতীয় সংসদে বলেন, মৈত্রী সড়ক নির্মাণের একটি পরিকল্পনা আমাদের রয়েছে। এ ব্যাপারে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তি স্বাক্ষরের পর আগামী বছর থেকে সড়ক নির্মাণের কাজ শুরু হবে।
জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে যোগাযোগ মন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ২৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণ কাজে ১৩৩ দশমিক ২৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করেছে মন্ত্রণালয়।
