২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

জেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু টোলঘরের কাছে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্র মারা গেছে। নিহত ছাত্রের নাম শহীদুল ইসলাম। তার বাড়ি সদর উপজেলার মহারাজাপুর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 03:24 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদুল সাইকেলযোগে চাপাইনবাবগঞ্জ আসার পথে সোনামসজিদগামী একটি ট্রাক টোলঘরের কাছে তাকে চাপা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে শহীদুল মারা যায়। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।