নারায়ণগঞ্জে ডাকাতের গুলিতে ডাকাত নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর পাকাপোল এলাকায় বুধবার ভোর রাতে ডাকাতের গুলিতে অপর এক ডাকাত নিহত হয়েছে।
নিহত ডাকাতের নাম জানা যায়নি।
এলাকাবাসী সূত্র জানায়, ভোর রাত সাড়ে তিনটার দিকে একদল ডাকাত পাকাপোল এলাকার বাসিন্দা রমজান মিয়ার বাড়ির দোতলার গ্রিল কেটে ভেতরে ঢোকে। ডাকাতদল মূল্যবান জিনিপত্র লুট করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এক ডাকাতকে ধরে ফেলে।
পরে অন্য ডাকাতরা ফিরে এসে এলোপাতারি গুলি করলে লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্য এক ডাকাতের মাথায় লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গৃহকর্তা রমজান আলীও গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সকালে পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা ওই ডাকাতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
