২১ আগস্ট গ্রেনেড হামলা: আরেক সন্দেহভাজন লিংকন মামা’কে খুঁজছে সিআইডি
আওয়ামী লীগ সমাবেশে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় গোয়েন্দা পুলিশ লিংকন ওরফে ‘লিংকন মামা’ নামে আরেক শীর্ষ সন্ত্রাসী খুঁজছে।
সিআইডি’র সূত্র অনুসারে, লিংকন হচ্ছে ২১ আগস্ট গ্রেনেড হামলায় ১৮ হামলাকারীর একজন। ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৩ জন নিহত হন। এতে বিরোধী দলের নেতা শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পান।
গোয়েন্দা সংস্থাগুলোর সূত্র জানিয়েছে তারা গ্রেনেড হামলার পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। তবে সিআইডি গ্রেনেডের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি।
সিআইডি সূত্র জানিয়েছে, সিআইডি ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্ত নিস্পন্ন করতে এবং চার্জশীট আনতে অনেক বেশি সময় নেবে।
বাড্ডা থানার কুড়িল এলাকায় লিংকন মামা নামে পরিচিত শীর্ষ সন্ত্রাসী লিংকন।
২৮/৩০ বছর বয়সী লিংকনের বাড়ি বরিশালে। লিংকন কুড়িল-বিশ্বরোডে বসবাস করেন এবং কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সহচর।
তবে সূত্রগুলো কালা জাহাঙ্গীরের সাথে লিংকনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। কেননা শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের সাথে আরেক সন্ত্রাসী সুব্রত বাইন’র ভালো সম্পর্ক ছিল না।
যোগাযোগ করা হলে বাড্ডা থানার ওসি আব্দুল মালিক বলেন, লিংকন বা লিংকন মামা সম্পর্কে আমি কিছু জানি না।
সিআইডি সূত্র আরও জানিয়েছে মুকুল ও রবিন’র নেতৃত্বে ১৮ সন্ত্রাসীর এক দল ২১ আগস্ট গ্রেনেড হামলায় অংশ নেয়। তাদের ১০ জনের বিষয়ে পুলিশ তথ্য সংগ্রহ করতে পেরেছে, বাকিদের সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।
সিআইডি’র সিনিয়র সুপারিন্টেডেন্ট অব পুলিশ রুহুল আমিন বলেন, লিংকনসহ তালিকাভুক্ত সন্ত্রাসীদের ধরতে সিআইডি’র একাধিক তদন্ত দল নিয্ক্তু রয়েছে।
