২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি’র ৩৬ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৫-০৬ শিক্ষাবর্ষের জন্যে এক কোটি পাঁচ লাখ টাকার ঘাটতিসহ মোট ৩৬ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

ক্যাম্পাস সূত্র জানায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে ২৪তম বার্ষিক সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক এবিএম এনায়েত হোসেন এ বাজেট পেশ করেন।

বিকেলে উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের সভাপতিত্বে সিনেট অধিবেশন শুরু হয়। মোট ৮৪ সদস্যর মধ্যে ৬৩ জন সিনেট সদস্য এতে উপস্থিত ছিলেন।

অধিবেশনে পাঁচটি আলোচ্যসূচি উপস্থান করা হয়। এগুলো হচ্ছে, উপাচার্যের ভাষণ ও আলোচনা, ২৩তম বার্ষিক সভার রিপোর্ট অনুমোদন, ২০০৪-০৫ শিক্ষাবর্ষ (সংশোধিত) এবং ২০০৫-০৬ শিক্ষাবর্ষের মূল বাজেট অনুমোদন, ২০০৩-০৪ শিক্ষাবর্ষের বার্ষিক প্রতিবেদন অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি থেকে অবসর গ্রহণ সংক্রান্ত সিন্ডিকেটের সুপারিশ বিবেচনা।