২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সাংবাদিকদের হত্যার হুমকি

রংপুরে জাতীয় পার্টি ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা সাংবাদিকদের হাত পা ভেঙ্গে দেওয়াসহ টেলিফোনে হত্যার হুমকি দিয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

আওয়ামী লীগ নেতা আহসান উল্যাহ মাস্টার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলাম দিপু এরশাদের সফরসঙ্গী হয়ে বিভিন্ন জনসভায় যোগদান করছে-এ মর্মে খবর কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার সংগঠনের নেতাকর্মীরা শহরে সশস্ত্র অবস্থায় মিছিল বের করে।

মিছিলকারিরা এক পর্যায়ে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে এবং ইত্তেফাক, প্রথম আলো ও যুগান্তরে অগ্নি সংযোগ করে। এ ঘটনার পর ওই তিন পত্রিকার সাংবাদিকরা স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন।

দলের চেয়ারম্যান এবং দলের ভাবমূর্তি নষ্ট করার জন্যে সাংবাদিকরা মিথ্যা খবর পরিবেশন করেছে বলে অভিযোগ করেছেন জেলা জাতীয় পার্টির নেতারা।

সাংবাদিকদের নিরাপত্তার জন্যে প্রেসক্লাব ও যুগান্তর অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে।