২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুন্নাহার হলে হাতেনাতে চোর ধরা পড়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে সোমবার রাত তিনটায় চুরির চেষ্টাকালে হাতেনাতে এক চোর ধরা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

ছাত্রীরা জানায়, হলের মাঝের বিল্ডিং এর ৩২৭ নম্বর কক্ষের জানালা দিয়ে এক যুবক স্মৃতি নামে এক ছাত্রীর বালিশের নিচ থেকে মোবাইল ফোন চুরির চেষ্টা করে। এসময় স্মৃতির ঘুম ভেঙ্গে যাওয়ায় সে চিৎকার করলে অন্যান্য কক্ষের ছাত্রীরাও জেগে ওঠে। তারা চিৎকার শুরু করলে হলের দারোয়ানরা ছুটে এসে চোরকে হাতেনাতে ধরে। রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে, ধরা পড়ার পর হলের দারোয়ানদের প্রহারে সে আহত হলে পুলিশ তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনার সময় হলের কর্তব্যরত হাউজ টিউটর ফাতেমা আকবর এসে মেয়েদের শান্ত করার চেষ্টা করেন। সকাল ছয়টায় ছাত্রীরা প্রভোস্টের বাসায় গেলে তিনি তাদের সাথে দেখা করতে চাননি। পরে দশটায় অফিসে আসার পর তিনি ছাত্রীদের সাথে দেখা করেন।

ছাত্রীরা জানায়, প্রায় তিন মাস আগে এক চুরির ঘটনার পর হলে যাতে আর চুরি না হয়, সে জন্যে উপ-উপাচার্য আফম ইউসুফ হায়দার হলের বারান্দায় গ্রিল দেওয়া এবং দেওয়াল উঁচু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজও এসব ব্যবস্থা গ্রহণ করা হয়নি।