শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা দিতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন প্রকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা দিতে হবে।
মঙ্গলবার রাজধানীর বিসিএস (প্রশাসন) মিলনায়তনে সিডিএমপি আয়োজিত দুর্যোগজনিত ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ভৌগলিক কারণেই বাংলাদেশ দুর্যোগ প্রবন দেশ। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে জান ও মালের ব্যাপক ক্ষতি হয়। পূর্ব প্রস্তুতি থাকলে প্রাকৃতিক দুর্যোগের ফলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। তবে এ ব্যাপারে সর্বস্তরে ব্যাপক গণ সচেতনতা সৃষ্টি করতে হবে।
অধ্যাপক আমানউল্লাহ খানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এসএমএ ফায়েজ ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক মাহফুজুর রহমান। এ ছাড়া এ কর্মশালায় অংশ গ্রহণ করে. ৮০ জন শিক্ষার্থী।
প্রফেসর ফায়েজ বলেন, ছাত্র ছাত্রীদের. দুর্যোগ ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে জানার জন্য শিক্ষা কারিকুলামে এ বিষয়টি অন্তর্ভূক্ত করা উচিত।
