২৩ শীর্ষ সন্ত্রাসীর ১০ জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে: সংসদে বাবর
সরকারের বিভিন্নমুখী পদক্ষেপের কারণে তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে ১০ জনসহ বেশ কিছু সন্ত্রাসীকে এ পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়েছে।
সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ সোহরাব উদ্দিনের (কুষ্টিয়া-৩) এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মঙ্গলবার সংসদে এ কথা বলেন।
তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসীদের আটক করতে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে এর আগে ২৩ শীর্ষ সন্ত্রাসীদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয় এবং বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, এছাড়া সন্ত্রাসীদের আটক করতে র্যাব, চিতা এবং কোবরার অভিযান অব্যাহত রয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের জলপথ টহলের জন্য সরকার পৃথক ‘মেরিন পুলিশ’ স্থাপনের পরিকল্পনা নিয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে সরকার জলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ টহলের পদক্ষেপ নিয়েছে।
