পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিএসটিইউ) বিবিএ এবং সিএসই কোর্সের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মত ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছে।
অতিরিক্ত ক্রেডিট ফি আদায় বন্ধ করা, শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা সফরের ব্যবস্থা করা এবং শিক্ষক সংকটের সমাধানসহ সাত দফা দাবিতে শিক্ষার্থীরা সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি শুরু করে।
এদিকে ছাত্রছাত্রীদের দাবি পূরণের লক্ষ্যে গঠিত কমিটি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনের কাছে সমস্য কাটিয়ে ওঠার কোন সুপারিশ না করায় তারা মঙ্গলবারের মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
