বাগেরহাটে বাসের চাপায় শ্রমিক নিহত
বাগেরহাট শহর রক্ষা বাঁধ কাম ডাইভারশন সড়কে সোমবার ভোরে ঢাকা থেকে আসা যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মজিদ চৌকিদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মজিদ এসময় রাস্তা সংলগ্ন ভৈরব নদে থাকা নৌকা থেকে মাথায় ইট নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। মজিদকে চাপা দিয়ে নিয়ন্ত্রণহারা বাসটি পাশের খাদে পড়ে যায়। তবে যাত্রীদের তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ জানায়, নিহত মজিদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামে।
বাসটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।
নবনির্মিত এ সড়কটি ১২ এপ্রিল উদ্বোধন হওয়ার পর এটাই প্রথম দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা।
