২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বনবিভাগ ও বিডিআরের যৌথ অভিযান, ৫০ লাখ টাকার কাঠ উদ্ধার

বনবিভাগ ও বিডিআর সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া ও কাপ্তাই এলাকা থেকে ৫০ লাখ টাকা মূল্যের চোরাই কাঠ উদ্ধার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 07:19 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

চট্টগ্রাম (দক্ষিণ) বনবিভাগের কর্মকর্তা আনম আব্দুল ওয়াদুদ এবং বিডিআরের মেজর হাফিজের নেতৃত্বে রাঙ্গুনিয়া কাপ্তাই এর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

উদ্ধারকৃত কাঠের পরিমাণ প্রায় তিন হাজার ঘনফুট। সেগুন ও অন্যান্য মূল্যবান এসব কাঠ পাচারের জন্যে রাখা হয়েছিল বলে বনবিভাগ সূত্র জানায়।

সূত্র জানায়, কাঠ পাচারের বিরুদ্ধে চলমান এ অভিযান আরও কয়েকদিন অব্যাহত থাকবে।