শীর্ষ সন্ত্রাসী আরমানকে চতুর্থ দফা রিমান্ডের জন্যে মঙ্গলবার আদালতে নেওয়া হবে
শীর্ষ সন্ত্রাসী আরমান খানকে জিজ্ঞাসাবাদের জন্যে চতুর্থ দফায় রিমান্ডের উদ্দেশ্যে মঙ্গলবার আদালতে নেওয়া হবে।
এর আগে তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় দায়েরকৃত অস্ত্র ও মতিঝিল এবং খিলগাঁও থানায় দায়েরকৃত পৃথক হত্যা মামলায় চলতি মাসের ৪, ১২ এবং ২০ তারিখে রিমান্ডে নেওয়া হয়।
পুরস্কার ঘোষিত সন্ত্রাসী আরমানকে ৩ জুন ধানমন্ডি এলাকার ২৯ নম্বর রোডে অবস্থিত মনোরমা ফ্ল্যাটের পঞ্চম তলা থেকে গ্রেপ্তার করে র্যাব।
তার কাছ থেকে অত্যাধুনিক তিনটি অবৈধ রিভলবার এবং ১৬৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
