২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমদিয়া মসজিদে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৮

ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়া মসজিদে অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনায় পুলিশ আট জনকে গ্রেপ্তার করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

পুলিশ জানায়, বোমা তৈরির সঙ্গে জড়িত সন্দেহে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের জন্য সাত দিনের রিমাণ্ড চাওয়া হলেও আদালত রোববার পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃতরা হলো-উত্তর মোড়াইলের চঞ্চল ওরফে সুমন (২২), কান্দিরপাড় সিদ্দিক মিয়া (৩৮), মুহিত মিয়া (৩৪), মোঃ আলমগীর (৩২), মোঃ রউফ মিয়া (২৫), মোঃ জীবন মিয়া (২৮) মোঃ সেন্টু মিয়া (২৫) এবং গিয়াস উদ্দিন (২২)।

অন্যদিকে কান্দিরপাড়ের আহমদিয়া অধ্যুষিত এলাকাগুলোতে এখনো আতঙ্ক বিরাজ করছে। ফের বোমা হামলার আশঙ্কায় এলাকার যুবকরা পালা করে পাহাড়ার ব্যবস্থা করেছে। পাশাপাশি পুলিশও সার্বক্ষণিক পাহারায় রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আহমদিয়া সম্প্রদায়ের কয়েকজন জানান, আহমদিয়া বিরোধী কিছু কট্টরপন্থী মসজিদে অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা চালাচ্ছে। তারা অভিযোগ করেন বোমা হামলার ঘটনাটি আহমদিয়াদের ওপর চাপানোর চেষ্টা চলছে।