সিতারা পারভীনের মৃত্যুতে সুশীল সমাজের শোক
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক সিতারা পারভীনের মর্মান্তিক মৃত্যুতে দেশের সুশীল সমাজ গভীর শোক প্রকাশ করেছে।
ড. সিতারা পারভীনের গুলশানের বাসায় গিযে সুশীল সমাজের প্রতিনিধিরা তার বাবা সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেন ও সমবেদনা জানান।
ড. পারভীনের মৃত্যুতে যারা শোক প্রকাশ করেছেন তাদের মধ্যে রয়েছেন, ড. কামাল হোসেন, সাবেক প্রধান বিচারপতি মুস্তফা কামাল, অধ্যাপক আনিসুজ্জামান, মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলু, ডিসিসিআই সভাপতি সাঈফুল ইসলাম, বিচারপতি কেমালউদ্দিন হোসেন, ব্যারিস্টার মইনুল হোসেন, আব্দুল মুয়ীদ চৌধুরী, হাফিজুদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ ও উপ উপাচার্য আফম ইউসুফ হায়দার প্রমুখ।
ড. সিতারা পারভীন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
